ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার দাফন সম্পন্ন

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার দাফন সম্পন্ন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার দাফন সম্পন্ন

পাবনা: চাটমোহর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (৭০) এর নামাজে জানাজা ও দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাটমোহর পৌর শহরের মধ্যশালিখা মহল্লার মরহুম মির্জা আব্দুল কাদের গুটু মির্জার ছেলে।
দুলাল মির্জা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। একজন স্বজ্জন ও সুশীল মানুষ হিসেবে পরিচিত মির্জা রেজাউল করিম দুলালের মৃত্যুর খবরে চাটমোহরে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বালুচর খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাবেক এমপি এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, ফরিদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক এ্যাডভোকেট আঃ মমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মরহুমের ছোট ভাই আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল মির্জা প্রমুখ।
এসময় এ্যাডভোকেট শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিঞা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বৃ-গুয়াখড়া সম্মিলিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৩   ১৩৫ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
পরিবারের তিনজনকে অচেতন করে বাগমারায় স্বর্ণ-টাকাসহ চুরির অভিযোগ
জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা
হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন



আর্কাইভ