ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ২ লাখ টাকা জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ২ লাখ টাকা জরিমানা
গাজীপুর: কালীগঞ্জে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরির অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বক্তারপুর ইউনিয়নের বেরুয়ার রকিবুন নবী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ দিয়ে পুকুরের আকৃতি তৈরির কাজ চলছিল। এতে পার্শ্ববর্তী কৃষি জমিতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কৃষি জমির মাটি কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই এ কাজ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৮   ৩৮ বার পঠিত  |      

----