ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে চালের ডিওতে সমঝোতা , টনপ্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগ

লালমোহনে চালের ডিওতে সমঝোতা , টনপ্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগ


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


লালমোহনে চালের ডিওতে সমঝোতা , টনপ্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগ

ভোলা: লালমোহন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাসের বিরুদ্ধে সমঝোতার মাধ্যমে সরকারি খাদ্য গুদাম থেকে চাল ও গমের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের সমর্থনে টাকার লেনদেনসংক্রান্ত একাধিক গোপন ভিডিও ফুটেজও এই প্রতিনিধির হাতে পৌঁছেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে চাল বা গম বরাদ্দের ছাড়পত্র নিয়ে সংশ্লিষ্ট ডিলার বা কাবিখা-কাবিটা প্রকল্পের বরাদ্দপ্রাপ্তরা খাদ্য নিয়ন্ত্রকের কাছে ডিও নিতে গেলে তাদের কাছ থেকে প্রতি টনে সর্বনিম্ন ৫শ থেকে সর্বোচ্চ একহাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। নির্ধারিত এই সমঝোতার টাকা পরিশোধের পরই দ্রুত ডিও ইস্যু করা হয় এবং বরাদ্দকৃত চাল-গম উত্তোলনের অনুমতি দেওয়া হয়।

গোপন ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ৯ টন চালের ডিও প্রদানের জন্য ৪ হাজার ৫শ টাকা গ্রহণ করা হচ্ছে। টাকা গ্রহণের পরপরই দ্রুততার সঙ্গে ডিও লেটার প্রস্তুত ও ইস্যু করা হয়। ফুটেজে এ সংক্রান্ত কথোপকথনের কিছু অংশও ধরা পড়েছে।

আরও অভিযোগ রয়েছে, সমঝোতার টাকা পেলে নিয়ম বহির্ভূতভাবে একাধিক কিস্তির ডিও একবারেই প্রস্তুত করে দেওয়া হয়, যা সরকারি বিধিমালার পরিপন্থী বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাসের কাছে অভিযোগ ও গোপন ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওরা খুশি হয়ে যা দেয়, তা আমি রাখি। আমি কাউকে জোর করি না। তবে পরবর্তীতে কথোপকথনের একপর্যায়ে সমঝোতার বিষয়টি তিনি স্বীকার করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্তের দাবি উঠেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৮   ৩১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় টিসিবি’র ট্রাক সেল
নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাউখালীতে জনবল সংকটে ধুঁকছে উপজেলা পরিসংখ্যান অফিস, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ
বাউফলে গাছ থেকে নামার পর শিশুর মৃত্যু, হাতে মিলেছে সাপের কামড়ের চিহ্ন
পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি



আর্কাইভ