ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে মারধর

আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে মারধর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে মারধর

পটুয়াখালী: দশমিনা উপজেলায় আম কুড়াতে গেলে দুই শিশুকে পিটিয়ে আহত করেছেন আমগাছের মালিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দশমিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো কাউনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে ও দশমিনা পাইলট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আশিক (১০) এবং জুলাশ মোল্লার ছেলে ও দশমিনা পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুবায়ের( ৮)। অভিযুক্ত মো. ইমাম মোল্লা (৫৫) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আশিক ও জুবায়ের প্রতিদিনের মতো খেলাধুলা করতে বের হয়েছিল। ইমাম মোল্লার আমগাছের নিচ দিয়ে যাওয়ার সময় আম পড়ে থাকতে দেখে দুই শিক্ষার্থী আম কুড়ায়। এটি দেখতে পেয়ে ইমাম মোল্লা তাদের দুজনকে আটকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে এলাকার লোকজন আহত আশিক ও জুবায়েরকে অটোরিকশাযোগে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশিকের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠান।
আহত আশিক বলে, ‘গাছের নিচে পড়ে থাকতে দেখে আম কুড়াতে গিয়েছিলাম। আমি গাছ থেকে আম পাড়িনি। ইমাম কাকা আমাকে আম কুড়াতে দেখে লাঠি নিয়ে পিটায় ও বুকে লাথি মারে। আমি অসুস্থ হয়ে পড়লে গাছের সঙ্গে বেঁধে রাখে।’ আশিকের বাবা মনির হোসেন বলেন,‘সামান্য আমের জন্য একজন ৫৫ বছরের মানুষ এভাবে শিশুদের মারধর করতে পারে, এটা ভাবতেই পারছি না। আমার ছেলেকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছি। আমার ছেলে বাঁচলে সব হবে।’
অভিযুক্ত ইমাম মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা। আমি কোনো বাচ্চাকে মারধর করিনি। ওরা আমার আমগাছ থেকে আম পাড়ছিল। ধাওয়া দিলে দৌড়ে চলে যায়।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪২   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ