ঢাকা    রবিবার, ৩১ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় খাল জুড়ে কচুরিপানার সয়লাব, নেই গবাদিপশুর গোসলের পানি

কাঁঠালিয়ায় খাল জুড়ে কচুরিপানার সয়লাব, নেই গবাদিপশুর গোসলের পানি


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


কাঁঠালিয়ায় খাল জুড়ে কচুরিপানার সয়লাব, নেই গবাদিপশুর গোসলের পানি
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাই তফছেরের খেয়াঘাট থেকে বানাই বাজার পর্যন্ত খালটি এখন কচুরিপানায় ভরাট হয় মরাখালে পরিনত হয়েছে । টগরে ভরে থাকায় খালটি নাব্যতা হারিয়েছে। সেই সাথে খালের পানি দুষিত হয়ে গেছে। ফলে খালের পানি মানুষের নিত্য ব্যবহারে কোন কাজে আসছে না।

খালটি একসময় এলাকার কৃষকের সেচ সংকট মোকাবেলা করতো। শতবছর ধরে এলাকায় ভারানী খাল হিসেবে পরিচিত। বর্তমানে বানাই তফছেরের খেয়াঘাট থেকে বানাই বাজার পর্যন্ত দুই কিলোমিটার খালের অবস্থা খুবই করুন। খালটি বাকের খালের তফছেরের খেয়াঘাট থেকে শুরু হয়ে বানাই বাজার সংলগ্ন পোনা নদীতে গিয়ে মিশেছে। এক সময় এ খাল দিয়ে অসংখ্য নৌকা ও ট্রলার চলাচল করতো। বর্তমানে খালটি সম্পুর্ন টগরের ভরা। বানাই গ্রামের কৃষক আবদুল জলিল জানান, আগে ভালো পানি ছিল গোসলসহ গৃহস্থলির সমস্ত কাজ এই খালের পানিতে হতো। এখন গোসল তো দুরের কথা গবাদিপশুর গোসলেরও পানি নেই।

এ গ্রামের গৃহবধু ফাতেমা বেগম জানান, শুকনো মৌসুমে সময় বাড়ীর পুকুরে পানি থাকেনা গোসল ও রান্নার কাজে এই খালের পানিই একমাত্র ভরসা। টগরে খাল ভরে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন লিটন জানান, এলাকায় লবনাক্ততার কারণে গভীর নলকুপ কার্যকর হয়না। ফলে বিশুদ্ধ পানির অভাব এখানকার মানুষের। গ্রামের মধ্য থেকে একটি মাত্র খাল তাহাও টগরে ভরাট হয়ে পানি দুষিত হয়ে গেছে। ফলে পানি বাহিত রোগ বাড়ছে। মানুষ চরম পানি সংকটে ভুগছে।

তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন বলে আশ্বস্ত করেন। খালের পুর্ব মাথায় বেরিবাঁধের স্লইসগেট এবং পশ্চিম মাথায় ভরাট হয়ে যাওয়ায় টগর কোথাও বের হতে পারছেনা। এলাকাবাসীর দাবী টগর অপসারণ করে পানি সরবরাহ করার ব্যবস্থা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই্ খোঁজ নিয়ে দেখছি।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৭   ৮৩ বার পঠিত  |         

----