ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ , আহত ৫

উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ , আহত ৫


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ , আহত ৫
কুড়িগ্রাম: উলিপুরে ট্রাক্টর ও ইজিবাইকের (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে নুর আমিন (৪৫) নামে এক অটোচালকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোতে থাকা আরও ৫জন গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (১১ এপ্রিল) দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে উলিপুর মুখে একটি ট্রাক্টর আসছিল। অপরদিকে উলিপুর থেকে কুড়িগ্রামের দিকে একটি অটোরিক্সা যাচ্ছিল। পৌরসভার মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সামনে পৌছেলে ট্রাক্টর ও অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা এলাকার হানিফ মিয়ার ছেলে অটো চালক নুর আমিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া অটোর যাত্রী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকার অনিল কুমারের ছেলে অসিত কুমার (৭০), কাদের আলীর স্ত্রী শিউলী বেগম (৪৫), মাদারটারী এলাকার সমছের আলীর ছেলে তহিজল হক (৫৮), হানিফ মিয়ার ছেলে রুহুল আমীন (৫০) ও আব্দুস ছালামের ছেলে নুরুল আমীন (২২) গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ ঘটনায় আশঙ্খাজনক অবস্থা থাকায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দূর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যান। নিহত নুর আমিন চার সন্তানের জনক বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আক্তারুন্নাহার জানান, সড়ক দূর্ঘটনায় ৬জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে নুর আমিন নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া অসিত কুমার, শিউলী বেগম, তহিজল হকের অবস্থা গুরুত্বর হওয়ায় হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুইজন স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, সড়ক দূর্ঘটনায় নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক্টর ও অটোরিক্সাটি জব্দ করা হয়।

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৩   ৪৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ঠাকুরগাঁও-৩ এমপি জাহিদুরকে সংবর্ধনা
ঠাকুরগাঁও-৩ এমপি সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়
কাঠের সেতুতে অবরুদ্ধ জীবনের মুক্তি পেলো ৫ গ্রামের মানুষ
উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধ,শিক্ষক সাদিকের
পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা



আর্কাইভ