![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় দীর্ঘ সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে চলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় দ্বিতীয় দিনে ইংরেজি বিষয়ে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত আধা ঘন্টা সময় বরাদ্দ দেওয়া হয়। ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। অনেক পরীক্ষার্থী অংশ নিচ্ছে না পরীক্ষায়। পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হতে পারে মনে করেন শিক্ষকরা। সরকারের এমন উদ্যোগে উচ্ছসিত অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।
এবছর উপজেলায় ৫৬৫ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা উপস্থিত ২৯২ শিক্ষার্থী। শতকরা ৫২ ভাগের একটু বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার কে,এম জামান। উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন পরীক্ষা হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সরকারের এমন উদ্যোগে ও শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরাও উচ্ছাসিত ও খুশি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৯ ৭৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● পরীক্ষা ● প্রাথমিক বৃত্তি