ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবী করার অভিযোগ

কাঁঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবী করার অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


কাঁঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবী করার অভিযোগ
ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক প্রবাসীর জমি দখল চেষ্টা ও চাঁদা দাবীর অভিযোগ উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক মামুনুর রশীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী রিয়াজ তালুকদারের স্ত্রী হনুফা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মামুনুর রশীদ। অভিযোগে জানাগেছে,উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মৃত্যু শাহজাহান তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার সৌদি প্রবাসী।

রিয়াজ তালুকদার আড়াই একর জমি কিনে সেই জমির একটি অংশে পাকা ভবন করেছেন। বাকি জমি খালী থাকায় একই এলাকার জাকির ও ছগির হোসেন ৫টি দাগে জমি কিনে এক দাগ থেকে দখলের চেষ্টা করে। এ নিয়ে স্থানীয়ভাবে বহুবার শালিস ব্যবস্থা হয়েছে না। জাকির ও তার ভাই তা মানে না। বাধ্য হয়ে প্রবাসীর স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা করেন। পুলিশ নিষেধাজ্ঞার নোটিশ জারি করলেও জাকির ও ছগির দলবল নিয়ে তা অমান্য করে সেখানে কাজ করতে আসে।

রিয়াজ তালুকদার প্রবাসে থাকায় জাকির ও ছগিরের পক্ষ হয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। বাঁধা দিলে প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চাঁদা দাবী করেন। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মামুনুর রশীদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী।

সমাজে এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এধরনের অপপ্রচার চালাচ্ছে।
থানার ওসি আবু নাসের রায়হান জানান, বিরোধপুর্ন জমিতে কোর্টে আদেশে নিষেধাজ্ঞার নোটিশ জারী করা হয়েছে। যে যে অবস্থায় আছে,সেই অবস্থায় থাকতে বলা হয়েছে। ভয়ভীতি ও চাঁদার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:১০   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ