ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে গণঅনশন কর্মসূচী

ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে গণঅনশন কর্মসূচী


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


 ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে গণঅনশন কর্মসূচী

বরগুনা: ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ৮ঘন্টা ব্যাপী গণ অনশন কর্মসূচী পালন করা হয়। আমতলী সচেতন নাগরিক মহল নামের ব্যানারে এই গণ অনশন কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারী একেস্কুল চৌরাস্তা মোর এলাকায় অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গনঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ, এনসিপির সদস্য মো. ফারদিন প্রমুখ।
বক্তারা বলেন ভাঙ্গা- বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি এখন খুবই ঝুকিপূর্ন হয়ে উঠছে। পদ্মা সেতু চালুর সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায এই সড়কে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। পরিনত হয়েছে মৃত্যু ফাদে। বক্তারা এই সড়কটি চার লেন করার পাশাপাশি হাইওয়ে পুলিশ ফাঁরি স্থাপনেরও দাবী জানান।
আয়োজক মো. মোমেন আকন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা সড়কটি এখন মানুষের মরন ফঁদে পরিনত হয়েছে। প্রতিদিন এই সড়কে দুর্গটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তাই মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট আমাবী দাবী এই সড়কটি চার লেনে উন্নীত করে মানুষকে মৃত্যু হাত থেকে বাঁচান। সাংবাদিক জাকির হোসেন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহসড়কে যানবাহন মনিটরিং করার জন্য একটি হাইওয়ে পুলিশ ফাঁরিও স্থাপন করাও জরুরী হয়ে পরেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪২   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ