ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

দোহারে সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


 দোহারে সরকারি দপ্তরে  সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

ঢাকা: দোহার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দোহার উপজেলার ভুমি অফিস, এলজিআরডি অফিস ও কৃষি দপ্তরে একযোগে মোবাইল ফোনে চাদাঁ দাবী করেছে।
চাঁদা দাবী করা মোবাইল ফোন নাম্বার হলো- 01926518513।
এই মোবাইল নাম্বার থেকে সরকারি দপ্তরে ফোন করে নিজেকে সুনামধন্য (সমকাল) পত্রিকার প্রধান নির্বাহী রিপোর্টার হিসেবে দাবী করেন।
খোঁজ নিয়ে জানা যায়, উক্ত মোবাইল ফোনে একটি প্রতারক চক্র সরকারি দপ্তরে বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে চাঁদা দাবী করে আসছেন সক্রিয় চক্রটি।সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি বর্তমানে একটি গুরুতর সামাজিক অপরাধ। ভুঁইফোড় অনলাইন/পত্রিকার নামে প্রতারণার অন্যতম হাতিয়ার। ভুয়া সাংবাদিকরা ভয়ভীতি ও মিথ্যা সংবাদের ভয় দেখিয়ে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে।
জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার এসিল্যান্ড কার্যালয়ে ফোন দেন এই প্রতারক।পরবর্তীতে একই কায়দায় উপজেলা এলজিআরডি প্রকৌশল দপ্তর ও উপজেলা কৃষি দপ্তরে ফোন করেন।
বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসন দোহার(ঢাকা)প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু’র সরনাপন্ন হলে আসল বিষয়টি বেরিয়ে আসে। উক্ত নাম্বারে দোহার(ঢাকা) প্রতিনিধি ফোন দিলে অপরপ্রান্ত থেকে ভারী কন্ঠে প্রতারক ফোন রিসিভ করেন। এ সময়ে তিনি আবারও নিজের ভুয়া পরিচয় দিলে, আসল প্রতারনার বিষয়টি বেরিয়ে আসে। একপর্যায়ে প্রতারক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
এ বিষয়ে দোহার থানায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তিনি আরও বলেন, উক্ত মোবাইল নাম্বারটি যাচাই-বাছাই করে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীকে আটকের অভিযান চালানো হবে।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে একটি প্রতারক চক্র সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করছে। এছাড়াও উপজেলার বেশ কয়েক স্বনির্ভর কৃষক, ব্যবসায়ী ও প্রবাসীর পরিবারের সাথে মোবাইল ফোনে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাই এরকম প্রতারকের প্রতারনা থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৬   ১৯৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ