ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


 কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

পিরোজপুর: কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চিড়াপাড়া নদী ও নদীর পাশে বিভিন্ন খালে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশনায় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে ১২টি অবৈধ চরগড়া জাল জব্দ করেছে।
জব্দকৃত ১৫ হাজার মিটার জালের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে ধারণা করছে মৎস্য বিভাগ।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান বলেন,
জাটকা রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদ-নদী ও খালে কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক সভা এবং নদীতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৮   ৯০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ