ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নোয়াখালী: হাতিয়ার ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভূক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের গত ১৩.০১.২০২৬ তারিখের ৫ নং অফিস স্মারকের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
ভূমি মন্ত্রণালয়ের স্মারকটির বৈধতা চ্যালেঞ্জ করে হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে দায়ের করা এক রীট পিটিশনের উপর সোমবার (২০ এপ্রিল ’২৬) শুনানী শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোঃ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
হাইকোর্টের রুলে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের গত ১৩.০১.২০২৬ তারিখের ০৫ নং অফিস স্মারক কেন অকার্যকর ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি নোটিশ দেয়া হয়।
হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারী মাসে রীটটি দায়ের করেন। রীটের পক্ষে শুনানী করেন এডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৩   ১১২ বার পঠিত  |