ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আমরা বহু তাজা প্রান হারিয়েছি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আমরা বহু তাজা প্রান হারিয়েছি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আমরা বহু তাজা প্রান হারিয়েছি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আর অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়েই রাষ্ট্র সংস্কার করে যাচ্ছে বিএনপি সরকার। দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার। হীনস্বার্থ রক্ষা আর পরিকল্পনার অভাবেই আমদানি নির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থা রাখায় বর্তমানে দেশে জ্বালানী সংকটের পেছনে স্বৈরাচারী সরকারকেই দ্বায়ী করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জ্বালানির মত জাতীয় সংকট মোকাবিলার সাথে সাথে হাম সংক্রমণ প্রতিরোধে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবাধ তথ্য প্রদানের সুযোগে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেইদিকে গণমাধ্যম কর্মীদের নজর রাখতে হবে। হামরুবেলার কারনে বহু তাজা প্রান আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।

আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় এই কর্মসূচীতে রয়েছেন, একই সময় আমিও আমার নিজ নির্বাচনীয় এলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকা কর্মসূচী শুভ উদ্বোধন ঘোষনা করছি। আমার উপর বরিশাল বিভাগে এই কর্মসূচী উদ্বোধনের দায়িত্ব পরেছে এই কারনে আমি গবির্ত। হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।
সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক ডা.শ্যামল কৃজ্ঞ মন্ডল’র সভাপতিত্বে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্বস্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ও বিভাগীয় সমম্বয়ক ডা.মনিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব প্রমুখ। পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৭   ৮২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ