ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সংরক্ষিত নারী আসনে ছিনিয়ে নিতে মহম্মদপুরের দুই নারীর লড়াই

সংরক্ষিত নারী আসনে ছিনিয়ে নিতে মহম্মদপুরের দুই নারীর লড়াই


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 সংরক্ষিত নারী আসনে ছিনিয়ে নিতে মহম্মদপুরের দুই নারীর লড়াই

মাগুরা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এরমধ্যে মাগুরার মহম্মদপুরের দুই কৃতি সন্তান নেওয়াজ হালিমা আরলী ও নিপুন রায় চৌধুরী মনোনয়নপ্রাপ্ত হয়েছেন। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
নেওয়াজ হালিমা আরলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রিয় রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (৩৮ নং আসন) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবী।
তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আফসার উদ্দিনের জৈষ্ঠ মেয়ে।
অপরদিকে নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য। তিনি মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কণ্যা। এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর পূত্রবধূ। রাজনীতির পাশাপাশি তিনিও পেশায় একজন আইনজীবী। তার জন্ম মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৭   ১২৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ