ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চার ঔষধের দোকানে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড

কলাপাড়ায় চার ঔষধের দোকানে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 কলাপাড়ায় চার ঔষধের দোকানে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক’র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে। এসময় ড্রাগ সুপার, পটুয়াখালী উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন

দন্ডাদেশ প্রাপ্ত ফার্মেসি গুলো হলো- প্রগতি মেডিকেল হল, ন্যাশনাল ফার্মেসি, স্থানীয় ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি ইব্রাহিম খলিলের মালিকানাধীন ফার্মেসি ও মেহেরুন মেডিকেল হল। এ ৪টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও তফসিলের সারণির ক্রমিক ২২ অনুসারে অ্যান্টিবায়োটিক রেজিস্টার মেইনটেইন না করার কারণে মোট ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

এসময় মেয়াদউত্তীর্ণ ঔষধ, ভেটেরিনারি ঔষধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণ, ইপক্সি ঘেরা রুমে ঔষধ সংরক্ষণ, proper invoice যাচাই, DAR/MA নং ব্যতীত ঔষধ বিক্রিসংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইনও পরিচালনা করা হয়।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ঔষধ ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৬   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ