ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


 পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঠাকুরগাও: পীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল সকালে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিনী শিরিন বানু।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসায় রাহিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, এটিও শাহিনুর ইসলাম, হরিপ্রসাদ রায়, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হারুনুর রশিদ, সেলিম উদ্দিন,সহকারি শিক্ষক কায়সার আহমেদ সাংবাদিক সাইদুর রহমান মানিক, মামুনুর রশিদ মিন্টু, ফাইদুল ইসলাম, মুজিবুর রহমান, হিরা সহ অনেকেই। উদ্বোধনী খেলায় সৈয়দপুর ইউনিয়নের হাজি দানেশ পার-ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে ভোমরাদহ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৪:০১   ৬৭ বার পঠিত  |