ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাই নিহত

সিংগাইরে ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাই নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


সিংগাইরে ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাই নিহত
মানিকগঞ্জ: সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে মারপিট লাথিতে বড় ভাই নিহত। ঘটনাটি ঘটেছে,শুক্রবার(২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ৫ নং ওয়ার্ড গোলড়া গ্রামে। নিহত বড় ভাই নজরুল খন্দকার(৬২)।
এ ঘটনায় ছোট ভাই ওহেদ খন্দকার গংদের আঘাতে নিহত হয়েছে। তার ছেলে অভি খন্দকার(২৮) গুরুতর আহত হয়েছেন। নিহত-নজরুল খন্দকার ওই এলাকার মৃত.গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে ও গুরুতর আহত অভি খন্দকার নজরুল খন্দকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,বড় ভাই নজরুল খন্দকারের সাথে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে দু,পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ন জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মরুব্বীরা উদ্যোগ নেয়।

এসময় মুরব্বীরা অভিযুক্ত ওহেদ গংদের ডাকলে তারা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়। এর মধ্যে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ(১৮) অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুল খন্দকারকে লাথি মারলে সে মাটিতে লুটে পরে। অপরদিকে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন।

পরে তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এদিকে,নিহত নজরুল খন্দকার ছেলে অভি খন্দকার গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ওহেদ খন্দকারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৭:৪২   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ