ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

ভেড়ামারায় খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


 ভেড়ামারায় খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

কুষ্টিয়া:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন এবং ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে জিয়া খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌহিদ বিন হাসান। শুক্রবার বিকেল ৫টায় তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহাবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল ওয়াদুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান।

আসন্ন ২৫শে বৈশাখ (৮ই মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চলমান জিয়া খাল খনন প্রকল্পের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন জেলা প্রশাসক।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৮   ১০৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ