ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা হাওখালিতে প্রশাসনের ঝটিকা অভিযান, অবৈধ মাটি উত্তোলন বন্ধ

ভেড়ামারা হাওখালিতে প্রশাসনের ঝটিকা অভিযান, অবৈধ মাটি উত্তোলন বন্ধ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


ভেড়ামারা হাওখালিতে প্রশাসনের ঝটিকা অভিযান, অবৈধ মাটি উত্তোলন বন্ধ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার হাওখালি মাঠের শাহাজুলের ইট ভাটার পার্শ্ববর্তী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে পরিচালিত এই অভিযানে মাটি উত্তোলনের মহোৎসব বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আধারে ইট ভাটার পাশের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এতে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িতরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানায়, মাটি খেকো এই চক্রটি বেশ কিছুদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে আসছিল। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও চক্রটির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয় এক কর্মকর্তা জানান, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৮   ১১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ