ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁকা পুল সংলগ্ন এলাকায় রেললাইনের মাঝখান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে রেললাইনের ওপর একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ভেড়ামারা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও তার প্যান্টের পকেটে থাকা একটি মানিব্যাগ থেকে একটি পরিচয়পত্র (আইডি কার্ড) পাওয়া যায়। ওই কার্ডের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।

পরবর্তীতে রেলওয়ে সংশ্লিষ্ট ঘটনা হওয়ায় পোড়াদহ রেলওয়ে (জিআরপি) পুলিশকে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এন, আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৮   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ