![]()
পিরোজপুর: কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ কাউখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক উপজেলার হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে । রবিবার (২৬ এপ্রিল) বিকালে সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে (বালক) ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে (বালিকা)।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক
লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ রাজু, দিপক দাস ও হান্নান খান।
এন/ এন
বাংলাদেশ সময়: ২১:০২:৫৪ ৪৩ বার পঠিত | ● কাউখালী ● গোল্ডকাপ ● টুর্নামেন্ট ● প্রাথমিক বিদ্যালয় ● ফুটবল