ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

খুলনা: পাইকগাছার লস্করের আলমতলা এলাকায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এ সময় ‘অযৌক্তিক বিল মানি না, নির্বিঘ্ন বিদ্যুৎ চাই’ এমন নানা স্লোগান দেয় এলাকাবাসী। রবিবার (২৬ এপ্রিল)বিকাল সাড়ে ৫টায় উপজেলার আলমতলা চরমসজিদ মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
স্হানীয় শ্রমিকনেতা স ম আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম শামসুর রহমান,মাও: আশিকুজ্জামান আশিকী,জি এম নুরুল ইসলাম সহ আরো অনেকে। এতে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,গত কয়েক মাস ধরে উপজেলার লস্করের আলমতলা ও পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। একদিকে অসহ্য গরম, অন্যদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে রাতে পড়াশোনা করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া ভূতুড়ে বিল নিয়ে প্রতিবাদ করেন বক্তারা, তাদের দাবি প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। সাধারণ আয়ের মানুষ এই অস্বাভাবিক বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সময় স্হানীয়রা অভিযোগ করেন,বিদ্যুৎ অফিসের গাফিলতি এবং সঠিক তদারকির অভাবেই গ্রাহকদের এই বাড়তি বোঝার ভার বইতে হচ্ছে।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে লোডশেডিং কমিয়ে আনা, বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে পুন:নির্ধারন করা এবং এলাকায় লোডশেডিং এর স্থায়ী সমাধানের বিষয়ে জোর দাবি জানান।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৫১   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ