ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স: জেলা প্রশাসক

প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স: জেলা প্রশাসক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স: জেলা প্রশাসক

পাবনা: নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, জেলার সকল ভূমি অফিসসহ প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। দুর্নীতির কোনো স্থান প্রশাসনে থাকবে না। আমি নিজেও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সকল কর্মকর্তা-কর্মচারীকেও এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করছি।

সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৪টায় সুজানগর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ নিয়ে জনগণ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নাগরিক সেবা সহজীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পাবনা জেলা গড়তে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব ইনশআল্লাহ।
মতবিনিময় সভায় সুজানগর উপজেলার নানা সমস্যার বিষয়টি জেলা প্রশাসককের নজরে আনেন।এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) ওয়াসিম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৩   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ