ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন, হাজার চেষ্টাতেও আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেটির আয়োজন করে জামায়াত।সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিটির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বীর বীক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়াম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের নেতা, জামায়াতের মনোনয়ন সংরক্ষিত আসনে এমপি হতে যাওয়া জুলাইয়ের শিশু শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া বেগমসহ শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধাদের কয়েকজন। সমাবেশে দুই হাজারের বেশি জুলাইযোদ্ধা অংশ নেন।

জামায়াত আমির বলেছেন, আওয়ামী লীগ জাতি ও বিরোধীদলকে যেভাবে ব্যঙ্গ করত এবং লাঠিয়াল দিয়ে কর্তৃত্ববাদ কায়েম করেছিল, সেই পথ অনুসরণ করেছে বিএনপি। রাষ্ট্রের যেখানে যেখানে সংস্কার দরকার, এর প্রত্যেকটির বিরোধিতা করছে বিএনপি। যা জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা।

বিএনপিকে সতর্ক করে জামায়াত আমির বরেছেন, জুলাই না হলে দেশে রাজনীতি থাকত না। আমাদের ভাই বোনদের স্বামী-সন্তানরা জীবন না দিলে ক্ষমতায় বসতে পারতেন না। শহীদ পরিবার যখন কাঁদছিল, তাদের পাশে যাওয়ার সময় ছিল না বিএনপির। তখন তারা নির্বাচন চেয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য।শফিকুর রহমান বলেন, জুলাইয়ে আপামর ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। সবাই মাস্টারমাইন্ড। প্রত্যেক ব্যক্তি ও পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা কি পারছি আর পারিনি জবাবদিহিতা আছে।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলায় জামায়াত আমির মাছুম মোস্তফার ওপর হামলা, শাহবাগ থানায় ডাকসু নেতাদের মারধরের ঘটনা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, এমন বাংলাদেশ তো জুলাইযোদ্ধারা চায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:৪৬   ১৩৭ বার পঠিত  |

----





প্রধান সংবাদ থেকে আরও...


দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
কর ছাড় কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত
সংসদীয় দলের সভা বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা
আলোচনা সভায় গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা



আর্কাইভ