ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা সদরে নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় বসা কে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষ এলেম খা’র ঘুষিতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যাওয়ার ঘটনাটির অবশেষে মীমাংসা হয়েছে।
রবিবার (২৬/০৪) রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসানের অফিসে সামাজিক বিচার শালিসীর মাধ্যমে উভয়পক্ষের লোকজন ও গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে মোহল্লা গ্রামের মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা’কে বিশ(২০,০০,০০০) টাকা জরিমানা করা হয়।
ওই বিচার শালিসী সভায় সভাপতিত্ব করেন, উপজেলার বগডহর গ্রামের বিশিষ্ট শালিসকারক মোহাম্মদ সামছুল হক। নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সভা পরিচালনা করেন।সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, বাচ্চু মিয়া মেম্বার,হাবিব মিয়া মেম্বার, সাবেক মেম্বার ওবায়দুল হক, বিশিষ্ট সমাজসেবক তৈফিকুল হকসহ দুই গ্রামের সর্দারা উপস্থিত ছিলেন।
শালিস সভায় উপস্থিত মোহল্লা গ্রামের বিশিষ্ট সমাজসেবক তৈফিকুল হক (দুবাই প্রবাসী)আজ সোমবার (২৭/০৪) বিষয়টি আজকের রুপান্তরকে নিশ্চিত করেন।তিনি জানান,শালিস সভায় রায় ঘোষনার পর তাৎক্ষণিক ৪,০০,০০০(চার)টাকা তামিল করা হয়।বাকী ১৬,০০,০০০(ষোল) লাখ টাকা সপ্তাহ দশদিনের মধ্যে পরিশোধ করা হবে সিদ্ধান্ত হয়।
বগডহর গ্রামের সমাজসেবজ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বলেন,যিনি মারা গেছেন তিনি গরীব মানুষ,আমাদের গোষ্টির লোক, আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামটি মহল্লা গ্রাম, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আমরা উভয় পক্ষের সম্মতিতেই বিষয়টি মীমাংস হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সামাজিক সালিশ দরবারের বিষয়টি আমরা অবগত নই। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশের ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ, গত রবিবার (২৬/০৪)দুপুরে মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা’র সাথে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়া’র মধ্যে নৌকায় বসা কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরে হাতাহাতির এক পযার্য়ের এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়ে।
তাকে দ্রুত নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক অংকন রায় জানায়, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২০:২৩ ১১১ বার পঠিত | ● জীবন ● নবীনগর ● মানুষ ● মূল্য নির্ধারন ● ২০ লাখ টাকা
----