ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মানুষের জীবনের মূল্য নির্ধারন ২০ লাখ টাকা

মানুষের জীবনের মূল্য নির্ধারন ২০ লাখ টাকা


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬


মানুষের জীবনের মূল্য নির্ধারন ২০ লাখ টাকাব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা সদরে নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় বসা কে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষ এলেম খা’র ঘুষিতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যাওয়ার ঘটনাটির অবশেষে মীমাংসা হয়েছে।
রবিবার (২৬/০৪) রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসানের অফিসে সামাজিক বিচার শালিসীর মাধ্যমে উভয়পক্ষের লোকজন ও গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে মোহল্লা গ্রামের মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা’কে বিশ(২০,০০,০০০) টাকা জরিমানা করা হয়।

ওই বিচার শালিসী সভায় সভাপতিত্ব করেন, উপজেলার বগডহর গ্রামের বিশিষ্ট শালিসকারক মোহাম্মদ সামছুল হক। নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সভা পরিচালনা করেন।সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, বাচ্চু মিয়া মেম্বার,হাবিব মিয়া মেম্বার, সাবেক মেম্বার ওবায়দুল হক, বিশিষ্ট সমাজসেবক তৈফিকুল হকসহ দুই গ্রামের সর্দারা উপস্থিত ছিলেন।

শালিস সভায় উপস্থিত মোহল্লা গ্রামের বিশিষ্ট সমাজসেবক তৈফিকুল হক (দুবাই প্রবাসী)আজ সোমবার (২৭/০৪) বিষয়টি আজকের রুপান্তরকে নিশ্চিত করেন।তিনি জানান,শালিস সভায় রায় ঘোষনার পর তাৎক্ষণিক ৪,০০,০০০(চার)টাকা তামিল করা হয়।বাকী ১৬,০০,০০০(ষোল) লাখ টাকা সপ্তাহ দশদিনের মধ্যে পরিশোধ করা হবে সিদ্ধান্ত হয়।

বগডহর গ্রামের সমাজসেবজ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বলেন,যিনি মারা গেছেন তিনি গরীব মানুষ,আমাদের গোষ্টির লোক, আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামটি মহল্লা গ্রাম, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আমরা উভয় পক্ষের সম্মতিতেই বিষয়টি মীমাংস হয়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সামাজিক সালিশ দরবারের বিষয়টি আমরা অবগত নই। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশের ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ, গত রবিবার (২৬/০৪)দুপুরে মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা’র সাথে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়া’র মধ্যে নৌকায় বসা কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরে হাতাহাতির এক পযার্য়ের এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়ে।
তাকে দ্রুত নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক অংকন রায় জানায়, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:২৩   ১৬১ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ