ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

খুলনা: পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের খাটুয়ামারি গ্রামে প্রতিপক্ষের হামলায় হাফিজুর রহমান (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত আশরাফ গাজীর ছেলে হাফিজুর রহমান নিজ পৈত্রিক ভিটায় বাড়ির কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে ছিলেন ভ্যাকটমারি গ্রামের নুর হোসেন, মিলন গাজী, সাবেক ইউপি সদস্য হামিদ সরদার, আজমল গাজী, ওহাব গাজী, আজম গাজী, হাফিজুল গাজী, মতি গাজীসহ আরও কয়েকজন। তারা হাফিজুর রহমানকে বেধড়ক মারধর করে তার দুই পা ও বাম হাত ভেঙে দেয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ওই সময় আহতের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হাফিজুর রহমান দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।আর এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত হাফিজুরের পরিবার।
এবিষয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন, আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১১   ১৩৪ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ