ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা: দোহার উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। নিহত শিউলি আক্তার(৪০)উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার মহিউদ্দিনের স্ত্রী ছিলেন। নিহত শিউলির পিতার নাম শেখ ইউসুফ। সোমবার বিকেলে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বোন শেফালী জানান, তার বোন শিউলি মানসিক ভাবে অসুস্থ ছিলো। কিছুদিন আগেও তার বাবার বাড়ি কার্তিকপুর ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়েও গ’লায় দড়ি দিয়ে আ’ত্ম’হত্যা চেষ্টা করে। হঠাৎ আজকে দুপুর ৪টার দিকে ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার এসআই হামিদুর রহমান জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনানুগব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫২:৩২   ৫১ বার পঠিত  |