ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বিদ্যুতের লুকোচুরি , অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুরে বিদ্যুতের লুকোচুরি , অতিষ্ঠ জনজীবন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে বিদ্যুতের লুকোচুরি , অতিষ্ঠ  জনজীবন

টাঙ্গাইল: ভূঞাপুরে বিদ্যুতের লুকোচুরি চলছে অবিরাম। জনজীবনে ভোগান্তি চরমে। এসএসসি পরীক্ষার্থীরা পড়তে পারছে না বাসায়। স্বাস্থ্য ঝুঁকিতে পরীক্ষা কেন্দ্রে। ফার্মে মরে যাচ্ছে মুরগী।

চলমান বিদ্যুৎ ব্যবস্থায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি অসন্তোষ, ক্ষোভের সৃষ্টি হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে।
চলমা এসএসসি পরীক্ষার্থীরা গরমে এবং আলোর অভাবে পড়তে পারছে না।
বিদ্যুৎ না থাকায় লেয়ার ও বয়লার মুরগী প্রচন্ড গরমে মারা যাচ্ছে। জেনারেটর থাকলেও তেলের সংকটে তা ব্যবহার করতে পারছেন না ফার্ম মালিকগণ।
খামার মালিক শামিম তালুকদার জানান, বিদ্যুৎ সরবরাহ ঠিকমত না পাওয়ায়, খামারের অনেক মুরগী হিটস্ট্রোক মারা যাওয়ায় দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে খামার বন্ধ করে দিয়েছি।

যমুনার চরাঞ্চলে ইরি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। রামাইল চর থেকে আসা হাবিবুর জানান, নিয়মিত বিদ্যুৎ না থাকায় ধান উৎপাদন কম হবে।

এসএসসি পরীক্ষার্থী জানান, বিদ্যুৎ না থাকায় লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। পরীক্ষার হলেও টিকে থাকা কষ্টকর।

ফলে ক্ষোভের আগুনের জ্বলছে দেশ। দায়ী করা হচ্ছে নবগঠিত সরকারকে।

ভূঞাপুর বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, চাহিদা ১৯ থেকে ২০ মেগাওয়াট সেখানে সরবরাহ ৮ থেকে ১০ মেগাওয়াট।

ভূঞাপুরের ৬ টি ইউনিয়ন ও পৌরসভা, গোপালপুরের ৩ টি ইউনিয়ন কালিহাতীর সিঙ্গুরিয়া ও সরাতৈল, ঘাটাইলের লোকের পাড়া ও আনেহলা ভূঞাপুর বিদ্যুৎ বিভাগের আওতায় রয়েছে।

ভূঞাপুরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, বিদ্যুতের ঘাটতি ও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায়, আমাদের হিমশিম খেতে হচ্ছে এবং চাহিদা পূরণ করতে পারছি না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৯   ১৮৪ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ