ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে দাদিকে কুপিয়ে হত্যা,নাতি গ্রেফতার

ফুলপুরে দাদিকে কুপিয়ে হত্যা,নাতি গ্রেফতার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


ফুলপুরে দাদিকে কুপিয়ে হত্যা,নাতি গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আয়েশা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।এ ঘটনায় তার নাতি মোহাম্মদ জসিম উদ্দিন (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৯ এপ্রিল) রাত নয়টার দিকে, নিজ বাড়ির উঠানে দাদি আয়েশা বেগমকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে জসিম উদ্দিন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে,দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।অভিযুক্ত জসিম তার দাদির কাছে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। পাশাপাশি মাদক সেবনের জন্য টাকা দাবিও করত। ঘটনার দিন একই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে এ নৃশংস হামলা চালায়।

ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান জানান,ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলেও তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে পারেনি।পরে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করে।

এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিজেদের হেফাজতে নেয়।পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৯   ৬৫ বার পঠিত  |