ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী জেলা বার’র নির্বাচন, প্রতিদ্বন্দীতায় বিএনপি ও জামায়াত

পটুয়াখালী জেলা বার’র নির্বাচন, প্রতিদ্বন্দীতায় বিএনপি ও জামায়াত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


 পটুয়াখালী জেলা বার’র নির্বাচন, প্রতিদ্বন্দীতায় বিএনপি ও জামায়াত

পটুয়াখালী: আজ ৩০ এপ্রিল বৃহষ্পতিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির একবছর (২০২৬-২০২৭) মেয়াদের নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দীতায় রয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল।
সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৯টি পদে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। লাইব্রেরী সম্পাদক পদে বিএনপি সমর্থিত এ্যাড. মনিরুল ইসলাম(৪) (বিএনপি) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৮ টি পদে প্রতিদ্বন্দী দুটি প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ্যাড মো. মজিবুর রহমান(৭) (বিএনপি) ও এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান(জামায়াত), সহ-সভাপতি পদে এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান(১) (জামায়াত) ও এ্যাড. মো. নজরুল ইসলাম(৩) (বিএনপি), সাধারন সম্পাদক পদে এ্যাড. মো. মহিউদ্দিন(৪) (জামায়াত) ও এ্যাড. মো. আরিফ হোসেন( বিএনপি) সহ-সাধারন সম্পাদক দুটি পদে এ্যাড.মো. ওমর ফারুক(২) (জামায়াত), এ্যাড.মো. আনোয়ার হোসাইন(৫) (জামায়াত), এ্যাড.মো. আমিনুল ইসলাম সোহাগ ( বিএনপি) ও এ্যাড. মো. মুজিবুল হক বিশ্বাস রানা(বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. আবু সাঈদ খান(১) (জামায়াত) ও এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল(বিএনপি), সদস্য দুটি পদে এ্যাড.মো. নজরুল ইসলাম পাটোয়ারী( জামায়াত), এ্যাড.মারিয়াম আহমেদ(বিএনপি) ও এ্যাড.মো. এনামুল হক রাসেল (বিএনপি)।
উক্ত আইনজীবী সমিতিতে ৫২০ জন সদস্য ভোটার রয়েছে। বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। সদস্য দুইজন হলেন- এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান। ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৩   ৮৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ