ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ভোকেশনাল কোর্স চালুকরণ সম্পর্কিত মতবিনিময় সভা

আলফাডাঙ্গায় ভোকেশনাল কোর্স চালুকরণ সম্পর্কিত মতবিনিময় সভা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


 আলফাডাঙ্গায় ভোকেশনাল কোর্স চালুকরণ সম্পর্কিত মতবিনিময় সভা

ফরিদপুর: স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালুকরণ সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সচিব মোঃ দাউদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম মোঃ আখতারুজ্জামান ও ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান, শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, কারিগরি শিক্ষার বিকাশ ঘটাতে হবে। তাহলে শিক্ষার্থীদের পড়ালেখা করে ঘরে বসে থাকতে হবে না। এক্ষেত্রে ভকেশনাল শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ জনশক্তি গড়তে ভোকেশনালের বিকল্প নেই। শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার মনোযোগী হতে হবে, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে আবদান রাখতে পারে। আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনার কোর্স চালুর উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৪:২৭   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ