ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৮ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

ভোলা: লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মো. বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিল্লাল হোসেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের ব্যবসায়ী।

অভিযোগ করে ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার আমার ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পাই ‘সাহসী কন্ঠ নিউজ’ নামে একটি ফেসবুক আইডিতে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা-বানোয়াট পোস্ট করেছে। যার ফলে লোকজন ওইসব পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আমার ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আমার সুনাম নষ্ট করতে ফেসবুকে এসব পোস্ট করছেন। ওই আইডি থেকে করা কোনো পোস্টে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে ওই ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরইমধ্যে আমি ওই ফেসবুক আইডির বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এ ব্যাপারে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের তেল ব্যবসায়ী লিটন ড্রাইভার বলেন, আমি ও বিল্লাল হোসেন দু‘জনে আত্নীয়। আমাদের মধ্যে কোনো বিরোধ বা শত্রুতা নেই। আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য একটি মহল চক্রান্ত করে আমাদেরকে নিয়ে ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে। আমি উক্ত মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিচারের দাবী জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৯   ২৯ বার পঠিত  |