ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


 পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালী: সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার,৭ মে দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নং ওয়ার্ডের কসাইপট্টি এলাকার শহীদ কটেজের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মোঃ ফারুক গাজী (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফারুক গাজী টাউন জৈনকাঠী এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই কমল বড়াল। তার সঙ্গে ছিলেন এএসআই রুবেল হাওলাদার, এএসআই মোঃ সুমন, এএসআই বায়েজীদ ও সঙ্গীয় ফোর্স।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:১৮   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ