ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় প্রবাসীর ভাইয়ের সাথে তিন বোনের প্রতারণার অভিযোগ

আলফাডাঙ্গায় প্রবাসীর ভাইয়ের সাথে তিন বোনের প্রতারণার অভিযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


 আলফাডাঙ্গায় প্রবাসীর ভাইয়ের সাথে তিন বোনের প্রতারণার অভিযোগ

ফরিদপুর: প্রতিনিধি সম্পত্তি নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রবাসী ভাইয়ের সাথে তার তিন বোনের প্রতারণার অভিযোগ উঠেছে। আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া গ্রামের কুয়েত প্রবাসী খন্দকার বাবুল সাথে এমন প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোন সেলি বেগম ও তার স্বামী সাইদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী বাবুল স্ত্রী রাজিয়া সুলতানা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, আলফডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে কুয়েত প্রবাসী খন্দকার বাবলু প্রায় ৩৫ বছর যাবত সেখানে কর্মরত রয়েছেন। বাবলু ভাই-বোনের মধ্যে সবার বড়। সে প্রবাসী থাকায় এ সুযোগে ২০২৪ সালের ২৮ অক্টোবর বাবলুর মাতা আনোয়ারা বেগমকে ভূল বুঝিয়ে হুমকি প্রদান করে তার নামে থাকা বাড়ির ৮.১২ শতকসহ নওয়াপাড়া মৌজার বিভিন্ন স্থান থেকে ৩১.৩৭ শতাংশ জমি লিখে নেয়।

তিন বোনের মধ্যে ডলি বেগম বেগম জমি লিখে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। চলতি বছরের ২০ মার্চ বাবলুর স্ত্রী রাজিয়া সুলতানা বিষয়টি বিবাদীদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। জীবন নাশের হুমকি প্রদান করে। গত ৮ এপ্রিল বিবাদীরা বাবলুর স্ত্রীর অজান্তে বাড়ির উপর থেকে সমস্ত গাছ কেটে নিয়ে যায়। ইতিপূর্বে ঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে যায়। তারা বর্তমান বাবলুর বাড়ি ঘর দখল করে রেখেছে। গত রমজানের শেষের দিকে বাবলুর মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন।
অভিযুক্ত সেলি বেগম জানান, তাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
সেলি বেগমের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। বরং বাবলু বিদেশ গিয়ে তার তিন বোনের সাথে প্রতারণা করে নিজ নামে সম্পত্তি লিখে নেয়।
লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। এটা তাদের একটা পারিবারিক সমস্যা। এ জন্য আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:৪০   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ