ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে ২০২৬


 পীরগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁও: পীরগঞ্জে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামের মমিনুল ইসলাম (৪০) ও লুৎফর রহমান (২৮)।
র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ সেনগাঁও ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গফুরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মমিনুল ইসলাম দস্তমপুর গ্রামের মনতাজ আলীর ছেলে এবং লুৎফর রহমান একই গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১৩ এর একটি দল মাদক সহ আটক দুই আসামিকে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৪   ৯১ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ