![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় আদালতে মামলা চলাকালিন বিরোধপুর্ন জমিতে বসত ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বাদী হতদরিদ্র উত্তর আনইলবুনিয়া বাসিন্ধা আবদুল মালেক সিকদার জানান, একই গ্রামের আবুল কাশেম, আবু বকর নুরুল হক আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তার। এনিয়ে তিনি আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা করেন। মামলা চলাকালিন অবস্থায় মামলার বিবাদীরা মামলা নিস্পত্তি হওয়ার পুর্বেই বিরোধপুর্ন জমিতে পাকা ভবন করার জন্য ইট বালু জমা করেন। অভিযোগ অস্বীকার আবুল কাশেম জানান, মামলা আদালতে খারিজ হয়ে গেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫১:৫৯ ২০ বার পঠিত | ● আদালত ● কাঁঠালিয়া ● মামলা