ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।

অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজ উদ্যোগে একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো গড়ে তুলতে পারেন।
এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করা হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ সুরক্ষা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে ডা. কানিকা সরকার বলেন,
“আমরা শুধু ছাগল বিতরণ করেই থেমে যাচ্ছি না। উপকারভোগীদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য- প্রত্যেক পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে কলমাকান্দা প্রেসক্লাব শেখ শামীম, আদিবাসী নেতা মি. বথুয়েল কুবি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:০২   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ