ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শালিস বৈঠকে ভাই-বোনকে মারধর

কাঁঠালিয়ায় শালিস বৈঠকে ভাই-বোনকে মারধর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 কাঁঠালিয়ায় শালিস বৈঠকে ভাই-বোনকে মারধর
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমির বিরোধ নিস্পত্তির শালিস বৈঠক চলাকালিন অটো চালক মো.আমির হাওলাদার (৫০) তার বোন ফিরোজা বেগম (৫৫) কে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ একই বাড়ীর বাবুল হাওলাদার ও তার লোকজনের বিরুদ্ধে।
গত রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভাই বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে) এ ঘটনায় আহত আমির হোসেনের ছেলে মাসুদ হাওলাদার বাদী হয়ে বাবুল হাওলাদারসহ ৮জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের বাবুল হাওলাদারের সাথে পারিবারিক ও জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে একই বাড়ীর আমির হাওলাদারের। এনিয়ে গত রোববার (১৭ মে) সকালে বাড়ীতে স্থানীয়ভাবে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালিন বাবুল হাওলাদার তার ছেলে মামুন ভাগ্নি জামাই জাফর ও লিয়ন হাওলাদার মিলে আমির হোসেন ও বোন ফিরাজাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বাদী তার অভিযোগে আরও উল্লেখ করেন এসময় ফিরোজা বেগমের স্বর্নের চেইন ছিনিয়ে নেয় আসামীরা।
অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে মারধর করেছে আমির হোসেন ও তার ছেলে মাসুদ। থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৩২   ১২৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ