ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে চাঞ্চল্যকর ৬ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

কাউখালীতে চাঞ্চল্যকর ৬ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


কাউখালীতে চাঞ্চল্যকর ৬ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: কাউখালী উপজেলার বহুল আলোচিত ডাকাতি মামলার পলাতক এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৮ বরিশাল। রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে জোলাগাতি গ্রামের জাকির আকনের ছেলে ডাকাত মোঃ আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল, কাউখালী থানা পুলিশের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আলামিন আকনের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আলামিন কাউখালী থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৬০০ মার্কিন ডলারসহ প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী গোলাম মোস্তফা কাউখালী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-৮ এর সহায়তা চান। পরে র্যাব পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলামিন আকনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় রাতে হস্তান্তর করা হয়েছে।
ডাকাতির শিকার গোলাম মোস্তফা বলেন, “সেদিনের ঘটনা এখনো আমাদের পরিবারকে আতঙ্কিত করে রাখে। অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে তারা সবকিছু লুট করে নেয়। প্রধান আসামিদের একজন গ্রেফতার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার চাই।
র‌্যাব-৮ এর এক কর্মকর্তা জানান, “চাঞ্চল্যকর এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মংলা ও ফকিরহাট এবং পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  ৬ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:২৯   ৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ