ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ


এম মনির চৌধুরী রানা,বোয়ালখালী,(চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রাম: বোয়ালখালী কর্ণফুলী নদীর উপরস্থ “কালুরঘাট ফেরিঘাট” এর ইজারা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মাননীয় বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১১ মে ২০২৬ ইং তারিখে এ আদেশ প্রদান করেন।
রিট পিটিশন নং- ৫৯৭৭/২০২৬ এ আদালত গত ৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল নিশি জারি করেন। উক্ত বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ এবং ২০২৮-২০২৯ অর্থবছরের জন্য কালুরঘাট ফেরিঘাট ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল।
আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত দরপত্রের আওতায় সকল ইজারা কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত (Stay) থাকবে।
আবেদনকারী মোঃ আরিফ উল ইসলাম-এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মোস্তফা কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবিরসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। এ বিষয়ে আদালত বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ প্রদান করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৪৯   ৫৯ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ
হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ
সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন
হাতিয়ায় কিশোরীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ
শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ



আর্কাইভ