ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
শিরোনাম
![]()
হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে ও চুনারুঘাট জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, চুনারুঘাট মিটারিং স্টেশনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তা প্রহরী, মো: আব্দুল মুহিত দায়িত্বের প্রতি অবহেলা, ও যথাযথ ডিউটি পালন না করেই বেতন ভাতা উত্তোলন করছেন।
গত ১৭মে রাতে ঐ নিরাপত্তা প্রহরী দায়িত্বে থাকা অবস্থায় জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, এ রান সিকিউরিটি সার্ভিসেস লি: এর অধীনে চুনারুঘাট মিটারিং স্টেশনে কর্মকর্তা ও কর্মচারীদের রেজিষ্টার উপস্থিতি খাতা ও পরিদর্শন খাতা দুটি চুরি হয়েছে। ঐদিন তার দায়িত্ব থাকার অবস্থায় সে তারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অন্য নিরাপত্তা প্রহরী ডিউটিতে আসলে দেখতে পায় খাতা নেই।
জানাগেছে, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, এ রান সিকিউরিটি সার্ভিসেস লি: এর অধীনে নিরাপত্তা প্রহরী, মো: আব্দুল মুহিত পিতা মৃত আব্দুল হাসিম সাং পূর্ব লেঞ্জাপাড়া শায়েস্থাগঞ্জ । সে এলাকার বাসিন্ধা হওয়ার জন্য দায়িত্বের প্রতি অবহেলা, ও যথাযথ ডিউটি পালন না করে প্রভাব বিস্তার করে বেতন ভাতা উত্তোলন করেন। তার বিরুদ্ধে দায়িত্বে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়। ১৭ মে রবিবার রাতে, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, চুনারুঘাট মিটারিং স্টেশনে, আব্দুল মুহিত এর দায়িত্ব থাকাকালীন, নিরাপত্তা প্রহরীর অফিসিয়াল হাজিরা, পরিদর্শনকারী কর্মকর্তার স্বাক্ষরিত রেজিস্টার খাতা চুরি হয়ে যায়। অনুসন্ধানে জানা যায়, আব্দুল মুহিত ২০১৬ সালে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, রান সিকিউরিটি সার্ভিসেস লি:। কোম্পানিকে মোটা অংকের টাকা দিয়ে, নকল শিক্ষা সনদ নিয়ে, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, কুলাউড়া অফিসে যোগদান করে। কিছুদিন পর কোম্পানিকে ম্যানেজ করে, হবিগঞ্জ শায়েস্থাগঞ্জ অফিস এলাকায় বদলি হয়ে আসেন। এখানে এসে শুরু হয় তার দায়িত্বে অবহেলা ও গ্যাস ভোগকারীদের সাথে দুর্নীতি ও অনিয়ম । তারপর আব্দুল মুহিতকে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, হবিগঞ্জ এলাকা থেকে শেরপুর পাওয়ার প্লান্ট এলাকায় বদলি করা হয়। সেখানে সে কয়েক মাস ডিউটি করে।
এ অবস্থায় সে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড এর রান সিকিউরিটি সার্ভিসেস লি: পরিচালকদের টাকার বিনিময়ে ম্যানেজ করে। জালালাবাদ গ্যাস চুনারুঘাট মিটারিং স্টেশনে নিরাপত্তা প্রহরী একজনকে সরিয়ে আব্দুল মুহিত যোগদান করেন। উক্ত স্থানে যোগদান করার পর থেকে শুরু হয় তার দায়িত্বে অবহেলা, এবং উক্ত কর্মস্থানে চালিয়ে যান বিভিন্ন ধরনের দুর্নীতি অপকর্ম এবং সে বাড়িতে ঘুমিয়ে মনগড়া ভাবে ডিউটি চালিয়ে যাচ্ছে এবং হাজিরা খাতায় সকালে এসে স্বাক্ষর দিয়ে চলে যায়।
প্রতিমাসের বেতন থেকে কোম্পানিকে বড় কমিশন দিয়ে এভাবে দায়িত্বে অবহেলা দুর্নীতি করে যাচ্ছেন। এতে করে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড এর অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখনি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এব্যাপারে মো: আব্দুল মুহিত সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার বলেন,আমার ডিউটির সময়ে খাতা চুরি হয়নি, আমার সহকর্মী সুমনের ডিউটির সময়ে খাতা চুরি হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৪:০৪ ৬ বার পঠিত | ● চুনারুঘাট ● প্রহরীর ● বিরুদ্ধে ● শায়েস্থাগঞ্জে ● হবিগঞ্জ