ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে মৎস্যজীবী না হয়েও জেলে কার্ড নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নবীগঞ্জে মৎস্যজীবী না হয়েও জেলে কার্ড নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


 নবীগঞ্জে মৎস্যজীবী না হয়েও জেলে কার্ড নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় প্রকৃত মৎস্যজীবী না হয়েও অনিয়মের মাধ্যমে জেলে কার্ড গ্রহণের অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শাহ হোসেন আহমদের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে তিনি মৎস্যজীবীদের জন্য নির্ধারিত সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এতে প্রকৃত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে জলমহাল ইজারা নিয়ে বিরোধের জেরে শাহ হোসেন আহমদ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রচারণা চালান। পরে এসব অভিযোগের প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগকারীরা দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহ হোসেন আহমদ আরও প্রভাবশালী হয়ে উঠেছেন এবং বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:৪৮   ১০৩ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত
আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের
এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ



আর্কাইভ