ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে দিনের আলোয় দুই মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

সুজানগরে দিনের আলোয় দুই মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


 সুজানগরে দিনের আলোয় দুই মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

পাবনা: দিনের আলোতে সুজানগর পৌর বাজারের ভিভো শোরুম ও এফ আর ইলেকট্রনিক্স এর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর দল দুটি দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, মূল্যবান মালামালসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুজানগর পৌর বাজারের কাশেম প্লাজা ও রেজা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ৬/৭ জনের একদল সংঘবদ্ধ চোর দল আসে। পরে তারা প্রথমে দোকানগুলোর শাটারের তালা কাটে। পরবর্তীতে একজন করে দুইজন দুটি দোকানে প্রবেশ করে এবং বাকিরা দোকানগুলোর বাইরে অবস্থান করে। যা সিসি ফুটেজে সকল তথ্য সংরক্ষিত রয়েছে।
এদিকে সুজানগর পৌর বাজারের প্রাণকেন্দ্রে ও বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত দুটি দোকানে দিনের আলোয় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।

স্থানীয় ভিভো শোরুমের কর্ণধার মতিয়ার রহমান মধু ও এফ আর ইলেকট্রনিক্সের কর্ণধার ফারুক হোসেন জানান, সকাল সকাল দিনের আলোতে এতো বড় চুরি, যা আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি করে দিয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদলকে শনাক্তের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৩   ৬০ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’:সারজিস আলম
নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত, অভিযুক্ত গ্রেপ্তার
চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
সুজানগরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন



আর্কাইভ