ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক ব্যক্তি ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক ব্যক্তি ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক  ব্যক্তি ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিতপিরোজপুর: কাউখালীতে ২০২৬ সালের ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন উপজেলার উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন খান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তার।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল কৃষ্ণ দাস এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আইরিন।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ধাবড়ী বাননাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজালাল ফকির এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা খানম।
প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দক্ষিণ বড় বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও মানসম্মত করতে শিক্ষকদের আন্তরিকতা ও সৃজনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষকদের কাজের স্বীকৃতি দিতে প্রতিবছর এ পদক প্রদান করা হয়। এতে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৫   ৪৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ
উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা
আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন
চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর



আর্কাইভ