ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেবা গ্রহীতা গৃহবধুকে মারধর করে হাতের শাঁখা ভেঙে দিলেন অফিস সহায়ক

সেবা গ্রহীতা গৃহবধুকে মারধর করে হাতের শাঁখা ভেঙে দিলেন অফিস সহায়ক


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


সেবা গ্রহীতা গৃহবধুকে মারধর করে হাতের শাঁখা ভেঙে দিলেন অফিস সহায়ক
বরিশাল: আগৈলঝাড়ায় ভুমিসেবা মেলা উদ্বোধনের দিনই সেবা গ্রহিতা দরিদ্র গৃহবধুকে অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করে হাতের শাখা ভেঙ্গে দিলেন ভুমি অফিসের সহায়ক আবুল বাশার বাদশা। এঘটনায় গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক পয়সারহাট ভুমি অফিসের সহায়ক অভিযুক্ত আবুল বাশার বাদশাকে শোকজ নোটিশ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের স্বরবাড়ি গ্রামের দরিদ্র রনজিত জয়ধরের স্ত্রী শিখা জয়ধর পয়সারহাট ভুমি অফিসের সহায়ক আবুল বাশার বাদশার কাছে ২০২৪ সালে নিজেদের জমির দুটি মিউটেশন করানের জন্য ১৫ হাজার টাকা দেন। দীর্ঘ দুই বছর ধরে মিউটেশন না পেয়ে মঙ্গলবার ভুমিসেবা মেলা উদ্বোধনের দিন ওই গৃহবধু শিখা জয়ধর বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে পয়সারহাট ভুমি অফিসে তার মিউটেশনের কাগজপত্র আনতে গেলে অফিস সহায়ক আবুল বাশার বাদশা কাগজপত্র না দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে অফিস থেকে বের করে দেন। পরে অফিসের বাহিরে শিখা ও বাদশার মধ্যে বাকবিতন্ডার একপর্যায় বাদশা ওই গৃহবধুকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এসময় ওই গৃহবধুর বাম হাতের একটি শাঁখা ভেঙ্গে যায়। এক পর্যায় ওই গৃহবধুও আবুল বাশার বাদশাকে একটি চড় মারে।

এঘটনার পরে স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। এবিষয়ে গৃহবধু শিখা জয়ধর বলেন, আমি গত দুই বছর পূর্বে আমাদের জমির মিউটেশনের জন্য ভুমি অফিস সহায়ক আবুল বাশার বাদশার কাছে গেলে তিনি ১৫ হাজার টাকা দাবী করেন। আমি সেই টাকা দিয়েও দীর্ঘদিনেও মিউটিশনের কাগজপত্র পাইনি। মঙ্গলবার আবুল বাশারের কাছে মিউটিশনের কাগজপত্র চাইতে গেলে তিনি আমাকে অফিস থেকে বের করে দিয়ে মারধর করেন।
এব্যাপারে অভিযুক্ত পয়সারহাট ভুমি অফিসের অফিস সহায়ক আবুল বাশার বাদশা শিখা জয়ধরের কাছ থেকে ১৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, তার কাগজপত্র ৫ মাস পূর্বে তাকে দেওয়া হয়েছে। ওই গৃহবধু আমাকে আগে চড় মেরেছে এবং একটি ইট নিয়ে মারতে এসেছিল।
বাকাল ইউনিয়নের পয়সারহাট ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা উত্তম বেপারী বলেন, ওই গৃহবধুর সাথে অফিসের বাহিরে অফিস সহায়ক আবুল বাশারের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তবে ওই গৃহবধু আমার কাছে কোন অভিযোগ দেয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভুমি লিখন বনিক বলেন, বিষয়টি জানতে পেরে পয়সারহাট ভুমি অফিসের অফিস সহায়ক আবুল বাশার বাদশাকে ৭ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে গতকাল বৃহস্পতিবার শোকজ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০২   ৫৬ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ
উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা
আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন
চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর



আর্কাইভ