![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে আনাস মিয়া (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আনাস উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার বেনু মিয়ার ছেলে। সে দিঘলদী মাদ্রাসার নাজরানা বিভাগের শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় আনাস। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন দাস আনাসকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৭ ১১ বার পঠিত | ● আড়াইহাজার ● মাদ্রাসা ● শিক্ষার্থীর মৃত্যু