ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই • দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে • নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন • নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলের মৃত্যু, আহত মা

ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলের মৃত্যু, আহত মা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


 ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলের মৃত্যু, আহত মা

পাবনা: ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ৭ বছরের শিশু হাসান মারা গেছে। আর তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা খাতুন (৩৪)।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাসান হোগলবাড়িয়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে এবং আহত সালমা, শাহীনের স্ত্রী।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে শাহীনুর রহমানের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সকাল ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর জানান, গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলে হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৩:৫০:৪১   ১১৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহী রেলস্টেশনের পাশে কালো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
● চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু
● চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা
● চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন
● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া



আর্কাইভ