ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই • দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে • নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন • নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় প্রায় ১ লাখ পরিবার পেল ঈদ উপলক্ষে ভিজিএফ চাল

হাতিয়ায় প্রায় ১ লাখ পরিবার পেল ঈদ উপলক্ষে ভিজিএফ চাল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


 হাতিয়ায় প্রায় ১ লাখ পরিবার পেল ঈদ উপলক্ষে ভিজিএফ চাল

নোয়াখালী: হাতিয়ায় ঈদ উপলক্ষ্যে প্রায় এক লাখ পরিবারের মাঝে ভিজিএফর এর চাল বিতরণ করা হয়ছে। মঙ্গলবার শেষ দিন চরকিং ও তমরদ্দি ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হয়| এর আগে পৌরসভা ও অন্যান্য ইউনিয়নে বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ইউনিয়নে ৮ হাজার ৩ শত পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়| সকালে আনিুষ্ঠানিক ভাবে এই বিতরণ উদ্বোধ¬ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাঈম উদ্দিন আহাম্মেদ, উপজেলা তদারকি কর্মকর্তা মো: আলা উদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।
সকাল থেকে বৃষ্টি উপক্ষো করে তালিকা ভুক্ত পরিবারের সদস্যরা পরিষদে আসতে থাকে। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় লাইনে দাড়িয়ে তারা চাল সংগ্রহ করে| এতে প্রতিটি অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়| সকাল থেকে শুরু হয়ে এই বিতরণ চলে দুপুর পর্যন্ত। এর আগে তালিকা প্রস্তুত করে গ্রাম পুলিশের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে চালের টোকন দিয়ে আসে।
হাতিয়াতে এই বছর ঈদুল আযহা উপলক্ষে ৯৪ হাজার ৬শত ৯২ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। জনসংখ্যা অনুপাতে তা ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ভিবাজন করে দেওয়া হয় উপজেলা পরিষদ থেকে। নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে বিতরণ ও তালিকা প্রস্তুত এর বিষয়টি তদারকি করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৯   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নিঝুমদ্বীপে ভূমিহীনদের জমি দেওয়ার নামে ফরম বিক্রি, টাকা আদায়ের অভিযোগ
● নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত, ১ লাখ ৭৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
● হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
● ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু
● হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩



আর্কাইভ