ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে • দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জামায়াতের ঈদ উপহার পেল সাতবাড়ীয়ার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষ

জামায়াতের ঈদ উপহার পেল সাতবাড়ীয়ার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


 জামায়াতের ঈদ উপহার পেল সাতবাড়ীয়ার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষ

পাবনা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তবিবুর রহমানের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় ইউনিয়ের নিম্ন আয়ের দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে এ ঈদ উপহার বিতরণকালে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি টুটুল হুসাইন বিশ্বাস, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইসমাইল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি টুটুল হুসাইন বিশ্বাস বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় তিনি জামায়াতে ইসলামীর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তবিবুর রহমানের জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দরিদ্র, অসহায়, নিম্মআয়ের পাঁচ শতাধিক নারী-পুরুষকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী চাল,চিনি,সেমাই,সয়াবিন তেল,মসুরের ডাল ও আটা বিতরণ করা হয়।

এদিকে সুজানগর উপজেলা জামায়াতের আমীর কে, এম, হেসাব উদ্দিন জানিয়েছেন,ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত ঈদের শিক্ষা।সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরণের উদ্যোগের মূল লক্ষ্য।জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ বলেও জানান তিনি ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:২৯   ১০৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহী রেলস্টেশনের পাশে কালো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
● চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু
● চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা
● চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন
● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া



আর্কাইভ